শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ফলোঅন এড়ানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন হোল্ডার

ফলোঅন এড়ানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন হোল্ডার

Sharing is caring!

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় তৃতীয় টেস্ট অলিখিত ফাইনালে পরিণত।

ওল্ড ট্রাফোর্ডকে সাউদাম্পটন বানাতে মরিয়া জেসন হোল্ডার। তবে সাউদাম্পটনে হোল্ডার-গ্যাব্রিয়ালদের কাছে বিধ্বস্ত হয়ে ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইংল্যান্ড তার ধারাবাহিকতা বজায় রেখেছে।

অলি পোপের ৯১, জস বাটলারের ৬৭ আর স্টুয়ার্ট ব্রডের ঝড়ো ব্যাটিংয়ে গড় ৬২ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে ইংল্যান্ড।

৩৬৯ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅন এড়ানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে হোল্ডাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ২৩০ রানে এগিয়ে।

শনিবার ব্যাটে আগুন ঝড়িয়ে বল হাতেও তোপ দাগান ব্রড। দ্বিতীয় ওভারেই ক্যারিবিয়ানদের প্রথম জুটি ভাঙেন ব্রড। তার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

এরপর জফরা আর্চারের বাউন্সারে গালিতে সহজ ক্যাচ দেন ০ রানে জীবন পাওয়া আরেক ওপেনার জন ক্যাম্পবেল।

এরপর ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। শামার ব্রুকসকে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট করেন তিনি।

ব্রুকসের পর ফের ব্রডের হানা। এবার তার শিকার রোস্টন চেইস।

এমন পরিস্থিতিতে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

জার্মেইন ব্ল্যাকউডকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন অধিনায়ক হোল্ডার। চমৎকার এক ডেলিভারিতে ব্ল্যাকউডকে বোল্ড করেন ক্রিস ওকস।

ম্যানচেস্টারে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৪৩ রান। অধিনায়ক জেসন হোল্ডার ২৪ ও কিপার-ব্যাটসম্যান শেন ডাওরিচ ১০ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১১১.৫ ওভারে ৩৬৯ (আগের দিন ২৫৮/৪) (পোপ ৯১, বাটলার ৬৭, ওকস ১, বেস ১৮*, আর্চার ৩, ব্রড ৬২, অ্যান্ডারসন ১১; রোচ ২৫.৪-৪-৭২-৪, গ্যাব্রিয়েল ২৩.২-৪-৭৭-২, হোল্ডার ২৪.৫-৫-৮৩-১, কর্নওয়াল ২৭-৫-৮৫-০, চেইস ১১-৩-৩৬-২)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭.১ ওভারে ১৩৭/৬ (ব্র্যাথওয়েট ১, ক্যাম্পবেল ৩২, হোপ ১৭, ব্রুকস ৪, চেইস ৯, ব্ল্যাকউড ২৬, হোল্ডার ২৪*, ডাওরিচ ১৩*; অ্যান্ডারসন ১১-৪-১৭-২, ব্রড ১০-৩-১৭-২, আর্চার ১৩.১-১-৫৫-১, ওকস ১৩-১-৩৯-১)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD