রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
‘অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, যারা ভয়ঙ্কর সব কাজ করছে’

‘অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, যারা ভয়ঙ্কর সব কাজ করছে’

Sharing is caring!

শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বলেছেন, আপনি কতটা শিক্ষিত, তার উপর কিছুই নির্ভর করে না। এমন অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, যারা ভয়ঙ্কর সব কাজ করছে।

সম্প্রতি একটি ওয়েবসাইটে শ্রীলংকার হয়ে সবচেয়ে বেশি ৬৩টি সেঞ্চুরি আর সবচেয়ে বেশি ২৭ হাজার ৭৫৭ রান সংগ্রহ করা সাঙ্গাকারা আরও বলেছেন, তোমার শিক্ষার মধ্যে যদি নৈতিক মূল্যবোধই না থাকে, তার কোনো মূল্য নেই। প্রকৃত শিক্ষিত হয়েই কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি দেয়া যায়। ভুল ধারণার বিরুদ্ধে লড়াই করা যায়।’

বর্ণবৈষম্য নিয়ে শ্রীলংকার সাবেক এ অধিনায়ক আরও বলেছেন, বিদ্বেষ শুধু বর্ণভিত্তিক হয় না। অনেক ধরনের বিদ্বেষ দেখা যায় সমাজে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সন্তানদের সঠিক ইতিহাস শেখানো উচিত। যে ইতিহাস ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলতে শেখায়।

মেরিলেবোন ক্রিকেট ক্লাব তথা এমসিসির সভাপতি সাঙ্গকারা আরও বলেছেন, যখনই আসল ইতিহাস জানতে শুরু করবে, আচরণেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রত্যেককে বুঝতে হবে, এটাই সভ্যতার শেষ নয়। এখনও অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। এভাবে যে দিন সমাজ বুঝতে শিখবে, সে দিন থেকে আর কোনো বিদ্বেষ থাকবে না।

শ্রীলংকান সাবেক এ তাকরা ক্রিকেটার অনুরোধের সুরে বলেন, বিশ্বজুড়ে বহু খেলোয়াড় অথবা দলকেই দেখা যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে। অনেক ছবি দেখলেই মনে হয় বিষয়টি সাজানো। মানুষ হিসেবে অন্যের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জেনে ও বুঝে কারও ক্ষতি করা উচিত নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD