শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ক্রিকেটের পরিবর্তিত নিয়মে হতাশ তাসকিন

ক্রিকেটের পরিবর্তিত নিয়মে হতাশ তাসকিন

Sharing is caring!

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমুল পরিবর্তন এসেছে ক্রিকেটে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বল শাইনিংয়ে লালার ব্যবহার নিষিদ্ধ করা সহ অনেক নতুন নিয়ম জারি করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন করা সব নিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বোলাররা, বিশেষত পেসাররা। পরিবর্তিতে নিয়মে হতাশ টাইগার পেসার তাসকিন আহমেদ জানালেন পেসারদের বিপক্ষে যাচ্ছে সব নিয়ম-কানুন।

বাংলাদেশ দলের দ্রুততম বোলার হিসেবে পরিচিত তাসকিন আহমেদ। তবে দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। সবশেষ ২০১৭ সালে ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায়।

এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে গিয়ে চোটে পড়ে আবারও ছিটকে যান দল থেকে। দীর্ঘ এই সময়ে নিজের সঙ্গে লড়াই করেছেন, লড়াই করেও জাতীয় দলে ফেরার আগে বাধা পড়ে তার।

তবে এবার আর চোট নয়, অদৃশ্য করোনাভাইরাসের সঙ্গে লড়ছে ক্রিকেট। বদলে গেছে বেশ কিছু নিয়ম-কানুন। বিশেষ করে পেসারদের বড় অস্ত্র রিভার্স-সুইং এর জন্য বলে থুথু ব্যবহারের নিয়ম আর নেই ক্রিকেটে।

তাই বিপাকেই পড়তে হবে পেসারদের। তাসকিনও মনে করছেন এটা কঠিন হবে তবে নতুন কোনো কিছু অপেক্ষা করছে এটিও মনে করে দিলেন তিনি।

‘দিন যত যাচ্ছে পেসারদের বিপক্ষেই যাচ্ছে সব নিয়ম কানুন। এখনো শাইন করা কমে যাচ্ছে কারণ থুতু লাগানো যাবেনা। তো পুরোনো বলে রিভার্স সুইং এর জন্য থুতু টা অনেক বড় ইস্যু। যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে অবশ্যই সামনে হয়তো শাইন করার জন্য অন্য কোন পদ্ধতি বের হবে।’

নতুন এই নিয়ম আসার পর ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট খেলছে। এই টেস্টে স্টুয়ার্ট ব্রড, জিমি এন্ডারসনরা বল শাইন করছেন ভিন্ন পদ্ধতিতে। তাসকিন তাই আশা করছেন, নিজেরাও মানিয়ে নিতে পারবেন দ্রুত।

‘নতুন নিয়মের পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখলাম সবাই হাত মেলাচ্ছে ভিন্নভাবে, বল শাইন হচ্ছে ভিন্নভাবে। আশা করি আমাদেরও যখন খেলা শুরু হবে কোন না কোন ভিন্ন উপায় বের হবে। এসবের মাধ্যমেই মানিয়ে নিতে হবে। পেসারদের জন্য একটু কঠিন তবুও মানিয়ে নেওয়ায় শিখতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD