শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ফুটবল ক্লাব কিনলেন সেরেনা উইলিয়ামস

ফুটবল ক্লাব কিনলেন সেরেনা উইলিয়ামস

Sharing is caring!

টেনিস তারকা হিসেবেই সেরেনা উইলিয়ামসকে চেনে সবাই। তবে এখন থেকে তার পরিচয়ে যুক্ত হলো নতুন বিশেষণ। সম্প্রতি একটি ফুটবল ক্লাবকে কিনে নিয়েছেন তিনি। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেয়েদের ফুটবল টুর্নামেন্ট ন্যাশনাল উইমেন্স সকার লিগে দলটির অভিষেক হওয়ার কথা রয়েছে।

নাটালিয়ে পোর্টম্যানসহ আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ক্লাবটির মালিকানা কিনে নিয়েছেন। তারকাদের পাশাপাশি দলটির মালিকানায় সেরেনার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান ও মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের নাম রয়েছে। তবে সেরেনাদের এই দলটির অফিশিয়াল নাম এখনো ঠিক করা হয়নি।

মোট ১১টি ফ্র্যাঞ্চাইজি ২০২২ মৌসুমে ন্যাশনাল ওমেনস সকার লিগে খেলবে। হলিউড তারকাদের এই দলগুলো মূলত লসঅ্যাঞ্জেলেসভিত্তিক। এই তারকাদের মালিকানায় গঠিত এই ফ্র্যাঞ্চাইজির নাম অ্যাঞ্জেল সিটি।

অস্কার জয়ী নাটালিয়ে পোর্টম্যান ছাড়াও হলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে অ্যাঞ্জেল গ্রুপে আছেন ১৪ জন ফুটবলার। তাদের সবাই যুক্তরাষ্ট্র মেয়েদের দলের সাবেক ফুটবলার।

অভিনেত্রীদের ভেতর রয়েছেন ইভা লোঙ্গোরিয়া, জেনিফার গার্নার, উজো আবুদা, জেসিকা চ্যাস্টেইন, আমেরিকা ফেরেরা। বাকিরা সবাই যুক্তরাষ্ট্রের টেকনোলজি ও মিডিয়ার সঙ্গে জড়িত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD