শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিত করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিত করল আইসিসি

Sharing is caring!

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিতের ঘোষণা দিল আইসিসি।

করোনা ভাইরাসের কারণে ক্রীড়ার বৈশ্বিক আসরে একের পর এক ইভেন্ট থমকে যাওয়ার পর অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপটিও স্থগিত হলো। এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

সোমবার (২০ জুলাই) এনিয়ে এক সভায় বসে এমন সিদ্ধান্ত নেয় আইবিসি (দ্য কর্মাশিয়াল সাবসিডারি অব দ্য আইসিসি), যেখানে পরবর্তী তিনটি আইসিসি পুরুষ ইভেন্টের উইন্ডোগুলিতে বর্ষপুঞ্জিতে স্বচ্ছতা আনতে ও কোভিড-১৯ দ্বারা সৃষ্ট বিরতি থেকে পুনরুদ্ধারের জন্য আগামী তিন বছরে খেলাধুলাকে সেরা সম্ভাব্য সময়ে আয়োজনের ব্যাপারে সম্মতি জানানো হয়েছে।

আইসিসির নতুন সিদ্ধান্তে জানানো হয়, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে আগামী বছর অক্টোবর-নভেম্বরে হবে, ১৪ নভেম্বর ২০২১ ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ। ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর। এছাড়া ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে পিছিয়ে নেওয়া হয়েছে একই বছরের অক্টোবর-নভেম্বরে। সেই আসরটির ফাইনাল হবে ২৬ নভেম্বর।

পরবর্তী তিনটি পুরুষ ইভেন্টের সময়:

# আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৪ নভেম্বর।

# আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৩ নভেম্বর।

# আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৬ নভেম্বর।

আইবিসি বোর্ড এই ব্যাপারে সম্মত হয়েছে যে, ধারাবাহিকভাবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যাতে করে ২০২১ ও ২০২২ সালের বৈশ্বিক আসরগুলো সফলতার সঙ্গে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী বিশ্বকাপ কিভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারটিও মূল্যায়ন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD