শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীসহ আটক ১০

বরিশালে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীসহ আটক ১০

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনসহ বিএনপির দশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক অন্যান্য নেতাকর্মী হলেন- জামায়েত নেতা জাকির হোসেন, বরিশাল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মন্টু খান, বিএনপি নেতা খালেদ হোসেন বাবর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামসুল কবির ফরহাদ, বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন, নাইমুল হাসান, চাঁদপুরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল খায়ের জলিল ও চরকাউয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম হাওলাদার। বুধবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের চৌমাথার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সদর রোড থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  ছাত্রদল নেতা-কর্মীরা জানান, বেলা ১১ টার দিকে সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ার গণসংযোগ শুরু করেন। এসময় ছাত্রদল নেত্রী নাসরিনসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সেখান থেকে নাসরিনসহ পাঁচজনকে আটক করে। এছাড়া সদর রোড থেকে বিএনপি নেতা মন্টু খানসহ দুইজনকে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD