শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যাকাণ্ডে তিনজন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যাকাণ্ডে তিনজন গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আম ব্যবসায়ী আশরাফ আলী হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার বিকেলে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩২), দূর্গাপুর গ্রামের দরমিয়ান আলীর ছেলে বেলাল হোসেন (২৩) ও জগথা কলেজপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকনুজ্জামান (২৩)।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার খটশিংগা এলাকা হতে আম ব্যবসায়ী আশরাফ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দলপতিপুর গ্রামের কালু মোহাম্মদের ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD