শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আজও বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

আজও বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ফেথাই’র প্রভাবে পৌষের শুরুতে বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশব্যাপী আজও এ বৃষ্টি অব্যাহত থাকবে। এর ফলে সারা দেশেই শীতের তীব্রতা বাড়বে। এদিকে এ কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল বৃহস্পতিবার আকাশ মেঘমুক্ত হবে। এরপর থেকে শীতের তীব্রতা কিছুটা কমবে। ভারতের অন্ধ্র প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহ সারা দেশে সোমবার থেকেই থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এতে অধিকাংশ এলাকার রাস্তা কর্দমাক্ত হয়ে উঠেছে। 

এদিকে ঘূর্ণিঝড় কেটে গেলেও সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমে যাওয়ার পর আকাশ মেঘমুক্ত হলে রাতের তাপমাত্রা কিছুটা কমবে, তবে বাড়বে শীতের তীব্রতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD