শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
ফতুল্লায় ফ্ল্যাটে আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

ফতুল্লায় ফ্ল্যাটে আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় জাকির মিয়ার তিন তলার ওই ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২)  ও তাদের সন্তান অনামিকা, ছেলে অর্পিত। এছাড়া দগ্ধ বর্মণের মা ছায়া রানী (৬০) তার মেয়ে সুমিত্রা, ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বোন জামাই নারায়ণ চন্দ্র।

দগ্ধ বর্মণ গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টায় মোবাইল ফোনের রিংটোন শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে উঠে বাতি জ্বালাতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে তিনিসহ ঘুমন্ত বাকীরা আগুনে দগ্ধ হয়। পরে সকলের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD