শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
এক মিনিটও বিশ্রাম নেই ‘মেশিন’ মেসির

এক মিনিটও বিশ্রাম নেই ‘মেশিন’ মেসির

Sharing is caring!

করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া লা লিগা ফিরেছে প্রায় ১ মাস হলো। এরপর এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে বার্সেলোনা। এই ৮ ম্যাচের এক মিনিটও মিস করেননি লিওনেল মেসি।

রিয়াল মায়োর্কা, লেগানেস, সেভিয়া, অ্যাতলেটিক ক্লাব, সেলতা ভিগো, অ্যাতলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল এবং এস্পানিওলের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটসহ ম্যাচের যোগ করা সময়েও খেলে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সার জন্য মেসির মাঠে থাকা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা বিরতির পর থেকে। একমাত্র কাতালান জায়ান্টদের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান বার্সা অধিনায়কের সমান সময় মাঠে অতিবাহিত করেছেন।

বার্সার হয়ে ৮ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন আরও একজন। তিনি জেরার্ড পিকে। স্প্যানিশ সেন্টার-ব্যাক অবশ্য লেগানেস ও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রিপ্লেস হয়েছিলেন।

মৌসুম শেষ হওয়ার আগে আরও ৩ ম্যাচ হাতে পাচ্ছে বার্সা। বাকি তিন ম্যাচে বার্সার প্রতিপক্ষ যথাক্রমে রিয়াল ভায়াদোলিদ, ওসাসুনা এবং আলাভেস। এরপর মৌসুমে দলটির মূল লক্ষ্য তথা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে দুই সপ্তাহের বিরতি পাবেন মেসিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD