শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়
করোনায় মুখে খাবারের স্বাদ না পাওয়া

করোনায় মুখে খাবারের স্বাদ না পাওয়া

Sharing is caring!

অনলাইন ডেক্স:(আগুশিয়া) মানে হলো জিহ্বার স্বাভাবিক স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া। যেমন মিষ্টি, তিতা, টক জাতীয় খাবারের স্বাদ পরখ করতে না পারা।

এই সমস্যা সাধারণত ৫০ বছরের ওপরের মানুষদের বেশি দেখা যায়।  তবে বর্তমানে করোনা মহামারিতে অনেক করোনা পজিটিভ রোগীদের এই সমস্যা দেখা যাচ্ছে।

যদিও বড় কোনো সমস্যা নয়, তবে যদি একবার এই সমস্যা দেখা দেয় সে ক্ষেত্রে অবশ্যই এর কারণ নির্ণয় করে তার যথাযথ চিকিৎসা করতে হবে।
অনেক সাধারণ কিছু সমস্যা যেমন সাধারণ সর্দি কাশি, ফ্লু রোগ, সাইনোসাইটিস
ও স্যালিভারি গ্লানডের প্রদাহের আপনার জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যায়।

এ ছাড়াও ধূমপান, দাঁতের মাড়ির রোগ, থায়রয়ড, ক্যান্সারের ওষুধ সেবনেও এই সমস্যা দেখা দিতে পারে। কিছু অটো ইম্যিউনো রোগ, যা মুখ ও চোখ কে শুষ্ক রাখে তা থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া অনেক সময় জিংক ও ভাইটামিন B12 এর অভাবে এই সমস্যা হয়ে থাকে।

ঘরোয়াভাবে এ সমস্যা প্রতিরোধের উপায়
•    জীবন যাপনে কিছু পদ্ধতির পরিবর্তন আনতে হতে পারে
•    ধূমপানের অভ্যাস থাকলে বাদ দিতে হবে
•    কারণ এটি জিহ্বার টেস্ট বাড নষ্ট করে, একটা পরিসংখ্যানে দেখা গেছে, ধূমপান পরিহার করা ব্যক্তি মাত্র দু’-তিন দিনে তাদের জিহ্বার স্বাদ পরখ করার ক্ষমতা ফিরে পায়
•    দাঁতের সঠিক পরিচর্যা জিহ্বার টেস্ট বাডের উন্নয়নে সহযোগিতা করে
•    দাঁতের সঠিক পরিচর্যা না হলে জিন্জিভাইটিস
•    দাঁতের মাড়ির ক্ষয় ও প্রদাহ ও জিহ্বার টেস্ট বাড নষ্ট হতে পারে, তাই নিয়মিত সঠিক ভাবে ব্রাশ করা ও মুখ গহ্বর ও দাঁতের পরিচর্যা জরুরি।

করোনার জন্য খাবারের স্বাদ না পেলে, এটি করোনা থেকে সুস্থ হওয়ার পর এমনিতেই ধীরে ধীরে ফিরে আসে।

তবে এই সমস্যা দীর্ঘ সময় হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD