বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
শিবগঞ্জে ভুয়া এনএসআই আটক

শিবগঞ্জে ভুয়া এনএসআই আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে এনএসআই পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা সংস্থা।

রোববার (০৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া এনএসআই হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন (২৫)।

এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম জানান, এনএসআই’র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটক জয়নুল রোববার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয়ে ঢুকে বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে অর্থ দাবি করেন। এসময় কৌশলে পৌর মেয়র কারিবুল হক রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দেন। পরে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই’র জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া এনএসআইকে হাতেনাতে আটক করেন।

এরপর বিকেল ৩টার দিকে এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি আটক জয়নুল আবেদিনের বিষয়ে আইননুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD