রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
করোনামুক্ত আফ্রিদি পরিবার

করোনামুক্ত আফ্রিদি পরিবার

Sharing is caring!

করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও তার পরিবার। এক টুইটে এমনটি নিশ্চিত করেছেন তিনি। আফ্রিদি জানান, তার স্ত্রী ও দুই মেয়ে এর আগে কোভিড-১৯ এ পজিটিভ হলেও ফের পরীক্ষা করে নেগেটিভ হয়েছেন।

টুইটারে আফ্রিদি লিখেন, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছে এবং তারা এখন করোনামুক্ত। আমাদের জন্য দোয়া করার সবার প্রতি কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। এখন পরিবারকে সময় দেওয়ার পালা। আমি এটা খুব মিস করছি।

এর আগে গত ১৩ জুন নিজের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি নিজেই বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ঘোষিত দলের ১০ জন করোনায় আক্রান্ত হন। তবে পরবর্তীতে এদের মধ্যে ৬ জন ফের পরীক্ষা করে নেগেটিভ হয়ে যুক্তরাজ্যে পাড়ি দেন। যেখানে বড় তারকার মধ্যে মোহাম্মদ হাফিজের নাম ছিল।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিজ দেশের অসহায় ও কর্মহীন মানুষজনের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি হাজারো দুস্থ মানুষজনকে আর্থিক ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন। নিজ হাতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

গত মে মাসে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রফিম। এই ব্যাট দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন মুশি। সবাইকে চমকে দিয়ে নিলাম থেকে ব্যাটটি ২০ হাজার ডলারে কিনে নেন আফ্রিদি।

আফ্রিদির আগে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তৌফিক উমর ও জাফর সরফরাজ করোনা আক্রান্ত হয়েছিলেন। জাফর এই সংক্রমণে মারা যান। তবে তৌফিক সুস্থ হয়ে উঠেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD