বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মুলাদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুলাদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

Sharing is caring!

মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসমান ফকির (৩০) পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার ইন্দুরপাশা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। তিনি সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে গাছ নিয়ে পিরোজপুরের কাউখালী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।

জানা যায়, বুধবার ভোর রাত ৪টার দিকে ট্রলারটি সাহেবেরচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা টরকী-গৌরনদীগামী একটি লঞ্চ ট্রলারকে ধাক্কা দেয়।

ওই সময় ঘুমিয়ে থাকা শ্রমিক ওসমান নদীতে পড়ে নিখোঁজ হয়। বুধবার সারাদিন খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD