মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অসময়ে কিশোরীদের বিয়ের পিড়িতে বসা যাবে না-বিভাগীয় কমিশনার

অসময়ে কিশোরীদের বিয়ের পিড়িতে বসা যাবে না-বিভাগীয় কমিশনার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বাল্য বিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে এশ্লোগান নিয়ে অশ্বিনী কুমার টাউন হলে কিশোর-কিশোরী সম্মেলন ‘কৈশোরের জয়গান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রামচন্দ্র দাশ কিশোর-কিশোরীদের উর্দ্যেেশ বলেন অসময়ে কিশোরীদের বিয়ের পিড়িতে বসা যাবেনা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন ভাল শিক্ষকই সেই প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য যথেষ্ট। আমাদের আত্ব সামাজিক মর্যদা তোমরা আরো এগিয়ে নিয়ে যাবে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যলয়ের আয়োজনে ও ইউনিসেফ এর সার্বিক সহযোগীতায় কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ খায়রুল শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ডিসি সিটি এসবি আবু রায়হান মোঃ সালেহ্,ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এইচ,এম তৌফিক এলাহী,বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল হাসান ও কিশোর সংগঠনের প্রতিনিধি আবদুল্লাহ্-আল নিফাত।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ আরো বলেন তোমরা আজকের দিনটি জয় করতে পারলে সামনের দিনে তোমাদের জীবনে বড় সাফল্য জয় নিয়ে আসবে।
যে সকল শিশুদের মধ্যে ইচ্ছা-স্বপ্ন-আশা ভাল থাকে তারাই এগিয়ে যায়।
তিনি আরো একটি কিশোরীর গর্ভে আরেকটি শিশুর জন্ম নিলে দু’জনের জীবন বিপণ্য হয় তাই এখন থেকে তোমরা বাল্য বিবাহ না বলার সাথে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসবে।
অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের মান উন্নয়নে সরকার ও ইউনিসেফ মিডিয়া বেজড্ অ্যাডোলোসেন্ট প্রোগ্রামের মাধ্যমে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক ‘রাধন লড়াই স্বর্ন-শেফ’ কিশোর-কিশোরীদের মতামত জানানোর মাধ্যমে ‘ইউ রিপোর্ট’ সহ বিভিন্ন ইস্যু, সমস্যা এবং বাল্য বিবাহ প্রতিরোধ জাতীয় মিডিয়া ক্যাম্পেইন ২য় প্রর্যায়ে ২টি পাবলিক সার্ভিস এ্যানাউন্সমেন্ট উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে তা সমাধানেরনের উদ্যোগ নেয়ার গুরুত্ব আরোপ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD