সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

Sharing is caring!

ফোনের বড় সমস্যা ব্যাটারি। ফোনের ব্যাটারি দ্রুত ডাউন হয়। বছর ঘুরতে না ঘুরতেই ব্যাটারির আয় শেষ। তাহলে ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায় কী?

ফোনের ব্যাটারি ভালো রাখার প্রথম শর্ত হচ্ছে ব্যাটারির প্রতি যত্নবান হওয়া। অনেকে মনে করেন স্মার্টফোনের ব্যাটারি পুরো ডিসচার্জ হলেই নতুন করে চার্জ দেয়া উচিত। কিন্তু এই ধারণাটি ভুল। ফোনের ব্যাটারির ৮০-৯০ শতাংশ নেমে আসলে চার্জ দেয়া উচিত। তবে মাসে অন্তত একদিন ব্যাটারি পুরো ডিসচার্জ করা যেতে পারে। অন্যদিকে ফোনকে শতভাগ চার্জ না দেয়াই ভালো। এতে করে ব্যাটারির উপর চাপ পড়ে। ৯৫ শতাংশ চার্জ হলেই চার্জার থেকে খুলে রাখুন।

তবে সবচেয়ে ভালো চার্জ দেয়ার উপায়টা হচ্ছে ফোনটি সুইচ অফ করে চার্জ দেয়া। এতে চার্জ দ্রুত হয়। ব্যাটারির আয়ুও বাড়ে ।

অনেকে ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বলেন। গেমস খেলেন। এই কাজটা ভুলেও করবেন না। এতে ব্যাটারি বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থাকে। ব্যাটারির আয়ুও কমে।

লিথিয়াম-আয়ন ব্যাটারির কেন্দ্রে থাকা রাসায়নিক পদার্থ কখনোই খুব বেশি বা খুব কম তাপমাত্রা পছন্দ করে না। তাই ফোনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখার যথাসাধ্য চেষ্টা করা উচিত। খুব কম অথবা বেশি তাপমাত্রা ব্যাটারির ভেতরের ক্ষয় ত্বরান্বিত করে। তাই গাড়ির ইঞ্জিন বরাবর অথবা সরাসরি সূর্যের আলোতে স্মার্টফোন রাখা উচিত নয়। এতে ব্যাটারি তাপ শোষণ করে বেশি উষ্ণ হয়ে পড়তে পারে।

প্রতিটি ব্যাটারির নির্দিষ্ট জীবনকাল আছে। কত দিন একটি ব্যাটারি সেবা দিতে পারবে সেটি নির্ধারণ করে দেয় এর ভেতরে থাকা রাসায়নিক উপাদান। প্রতিবার শতভাগ চার্জ আর পুরোপুরি ব্যবহার ব্যাটারির জীবনকালকে সীমিত করে ফেলে। এ জন্য একবার চার্জ করে দীর্ঘ সময় ব্যবহার করার চেষ্টা করা উচিত। কিছু বিষয়ের দিকে একটু নজর দিলে চার্জ কম খরচ করেও দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যায়। যেমন, মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা ও ফোনের স্পিকারের পরিবর্তে হেডফোন দিয়ে ভিডিও দেখা ও অডিও শোনা ইত্যাদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD