বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
সূর্যের ১০ বছরের টাইম ল্যাপ্স ভিডিও প্রকাশ নাসার

সূর্যের ১০ বছরের টাইম ল্যাপ্স ভিডিও প্রকাশ নাসার

Sharing is caring!

সূর্যের ১০ বছরের টাইম ল্যাপ্স ভিডিও প্রকাশ করল নাসা। এক ঘণ্টার মধ্যে দশ বছরের কর্মকাণ্ড ধরা পড়েছে সংস্থার এসডিও উপগ্রহে। পৃথিবীকে পরিক্রমার সময় সূর্যের নানা মুহূর্তের ছবি প্রায় ৪২৫ মিলিয়ন রেজুলিউশনে তুলেছে সেই উপগ্রহ।

টাইম ল্যাপ্স বা সময় ঘাটতির সেই ফুটেজ প্রকাশ করে এমনটাই বিবৃতিতে জানিয়েছে সেই সংস্থা।

এই ভিডিও দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারেন, ১১ বছরের সৌরচক্রে কীভাবে ওঠানামা ঘটে সূর্যের। পাশাপাশি নিকটবর্তী নক্ষত্রগুলো কীভাবে সৌরজগতকে প্রভাবিত করে। বিজ্ঞানীদের মতে, সূর্যের চৌম্বক ক্ষেত্র একটা চক্র পরিভ্রমণ করে। তাকেই সৌরচক্র বলে।

প্রতি ১১ বছর অন্তর সূর্যের চৌম্বক ক্ষেত্র স্থান পরিবর্তন করে। আর এর উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেই চক্রে দেখা গিয়েছে, ৬১ মিনিটের মধ্যে একটা দশকের কাজ সেরে ফেলেছে সূর্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD