বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৪ জুন) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলাই গ্রামের আহমেদ গাজীর ছেলে শাহ আলম। তিনি থাকতেন শনির আখড়া এলাকায়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদশর্ক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, রাতে রায়েরবাগ এসএ গ্রুপ-এর দক্ষিণ পাশে মহাসড়কে পায়ে হেঁটে রাস্তা পার হবার সময় কোনো গাড়ি চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে রাতে তার পরিচয় শনাক্ত না হওয়ায় মর্গে পাঠানো হয়নি। তার সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে সকালে তার গ্রামের বাড়ি থেকে স্বজনরা এসে তার পরিচয় শনাক্ত করে। পরে দুপুরে মরদেহ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, কোন গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে তা বের করার চেষ্টা চলছে। শাহ আলম শনির আখড়া এলাকায় ভ্যানে করে কাচামাল বিক্রি করতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD