শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজও স্থগিত

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজও স্থগিত

Sharing is caring!

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজটি স্থগিত হয়েছে। আগামী আগস্ট-সেপ্টেম্বরের এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) যৌথ সিদ্ধান্তে স্থগিত করে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ সফরের কথা ছিল। তবে স্থগিত হওয়ায় পরবর্তীতে উপযুক্ত কোনো সময়ে সিরিজটি মাঠে গড়ানো যায় সে ব্যাপারে দুই বোর্ড কাজ করবে।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ এর কারণে আগস্টে পূর্ণ একটি সিরিজ আয়োজন খুবই চ্যালেঞ্জিং বিষয়। তাই খেলোয়াড়, স্টাফ, সমর্থক ও অনান্য স্টেকহোল্ডারদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে বিসিবি ও এসজেডসি এই সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বুঝতে পারছি, দুই দলের ক্রিকেটার, কর্মকর্তা ও সমর্থকদের জন্য এটি হবে ভীষণ হতাশার, তবে সিদ্ধান্তের পেছনের কারণ অনুধাবন ও সমর্থন করার জন্য এনজেডসিকে ধন্যবাদ জানাতেই হবে।’

এর আগে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। তারও আগে বাংলাদেশ দল যেতে পারেনি পাকিস্তান ও যুক্তরাজ্য সফরে। এছাড়া আগামী মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও সেটি পেছানোর আলোচনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD