শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

Sharing is caring!

অনলাইন ডেক্স:নাপোলির বিপক্ষে কোপা ইতালিয়ার ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্নও বিসর্জন দেয় তুরিনের বুড়িরা। তবে এবার সিরি’আ লিগে ফিরতেই পুরনো ছন্দ নিয়ে হাজির পর্তুগিজ উইঙ্গার।

দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে ইতালিয়ান শীর্ষ ফুটবল লিগের চলতি মৌসুম। ফেরার ম্যাচে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মাউরিসিও সারির শিষ্যরা। রোনালদো ও পাওলো দিবালার গোলে বোলোনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

ম্যাচের ২০তম মিনিটে জুভ ডিফেন্ডার মাথ্যিস ডি লিটকে নিজেদের ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন বোলোনার স্তেফানো ডেন্সউইল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তিন মিনিট পরেই স্পট-কিক থেকে বল সোজা বোলোনার জালে পাঠিয়ে দেন রোনালদো।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে নেয় সারির দল। ৩৬তম মিনিটে ফেদেরিকো বের্নারদেশ্চির অ্যাসিস্ট থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। ম্যাচের বাকি সময় সেই ব্যবধানই ধরে রাখে তুরিনের বুড়িরা। তবে নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা প্রথম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভ ডিফেন্ডার দানিলো। অবশ্য তাতেও নিজেদের মাঠে কোনো সুবিধা আদায় করতে পারেনি বোলোনা।

এই জয়ে সিংহাসনটা আরেকটু নিরাপদ করলো জুভেন্টাস। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গত আট আসরের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD