বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হলেন মোহসীন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হলেন মোহসীন

Sharing is caring!

অনলাইন ডেক্স:দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল আগামী ২৯ জুন অবসরে যাবেন। তাই অপর আদেশে তাকে অবসর দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে মো. মোহসীন ২০১৯ সালে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করে ২৯ বছরের বেশি সময়ের চাকরি জীবনে তিনি মাঠ প্রশাসন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মো. মোহসীন দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন নীতিমালা প্রণয়ন ও হালনাগাদকরণ, ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের স্টেকহোল্ডারদের সঙ্গে কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ সহনশীলতা শক্তিশালীকরণেও অবদান রাখছেন।

তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম সংশ্লিষ্ট সংগঠনে জড়িত। তিনি বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (প্রকল্প) হিসেবে স্কাউটিংয়ে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। স্কাউটিং আন্দোলনকে বেগবান এবং অপরিসীম অবদানের স্বীকৃতিস্বরূপ মোহসীনকে বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ ‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এছাড়াও তিনি সিএনসি’স অ্যাওয়ার্ড, বার টু দ্য মেডেল অব মেরিটসহ বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD