বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে সন্তানদের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

বরিশালে সন্তানদের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

Sharing is caring!

বরিশালের মুলাদীতে ছেলেদের সঙ্গে অভিমান করে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রহিম সরদার (৬০) নামে এক বাবা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

রহিম সরদারের স্ত্রী লাইজু বেগম জানান, তার স্বামী দীর্ঘ দিন ধরে গ্যাস্টিক আলসার রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি ছেলেদের অনুরোধ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছেলেরা ঢাকায় নিয়ে তাকে ডাক্তার দেখাবে বলে আশ্বাস দেয়।

কিন্তু এখনই ডাক্তারের কাছে না নেয়ায় আব্দুর রহিম সরদার ক্ষিপ্ত হন এবং মঙ্গলবার সকালে চালের মধ্যে থাকা ফটাকসিন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সাড়ে ১০টার দিকে ছেলেরা উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD