মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
করোনা উপসর্গে হাসপাতালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

করোনা উপসর্গে হাসপাতালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স:শ্বাসকষ্ট ও উচ্চমাত্রার জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের রাজধানী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।

মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

সত্যেন্দর জৈনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, হঠাৎ অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ও শরীরে জ্বর অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই তার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে অসুস্থ হওয়ার একদিন আগেই সোমবার (১৫ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক বৈঠকে অংশ নেন সত্যেন্দর।

এর আগে গত সপ্তাহে জ্বর ও গলা ব্যথা হওয়ায় কেজরিওয়ালেরও করোনা টেস্ট করা হয়। তবে সে সময় তার করোনা নেগেটিভ আসে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, ভারতে এখন পর্যন্ত ৩ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের। শনাক্তদের মধ্যে অন্যতম প্রধান হটস্পট দিল্লিতেই আছে ৪০ হাজারের বেশি মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD