সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
আগৈলঝাড়ায় ৮শ ৪২জন কর্মকর্তাদের ভোট গ্রহনের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ৮শ ৪২জন কর্মকর্তাদের ভোট গ্রহনের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল-১ আসনে ৮শ ৪২জন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদের নির্বাচনে ভোট গ্রহনে আগৈলঝাড়ায় বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমসহ বিভিন্ন রুমে নির্বাচনে উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের এই বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। আজ সোমবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রশিক্ষনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম পিপিএম। প্রশিক্ষন সভায় আরোও বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুল আলম, পুলিশের সার্কেল এসপি আ.রব হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাইদুর রহমান প্রমুখ। জানা গেছে, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য ৫২জন প্রিজাইডিং কর্মকর্তা, ২শ ৬৩জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ৫শ ২৭জন পোলিং কর্মকর্তাসহ মোট ৮শ ৪২জন কর্মকর্তাকে প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রশিক্ষনের সকল দায়িত্বে রয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD