রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
স্পেনে শুরু ফুটবল উৎসব

স্পেনে শুরু ফুটবল উৎসব

Sharing is caring!

স্পোর্টস ডেক্স: করোনাভাইরাসের দাপটে স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গন স্বরূপে ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল ফিরছে স্পেনে। দীর্ঘ তিন মাস পর সেভিয়া বনাম রিয়াল বেতিস ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বল।

বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। গেল মাসেই ফুটবল ফিরেছে জার্মনিতে। বুন্দেসলিগার পর এবার শুরু হচ্ছে লা লিগা।

এদিকে রবিবার রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বাংলদেশ সময় রাত ১২টায় রিয়ালের প্রতিপক্ষ এইবার। অন্যদিকে রাত দুইটায় বার্সেলোনা খেলবে মালরোকার বিপক্ষে।

মাদ্রিদ শিবিরে স্বস্তি ফিরেছে। ইনজুরি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন চলতি মৌসুমে যোগ দেয়া এডেন হ্যাজার্ড। চেলসি থেকে আসার পর ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারেননি বেলজিয়াম ফরোয়ার্ড।

অন্যদিকে করোনা পরবর্তী প্রথম ম্যাচে বার্সার জার্সিতে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে সংশয় ছিল। অনুশীলনে চোটের কবলে পড়তে হয়েছিল ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে। যদিও শেষ পর্যন্ত কোচ কিকে সেতিয়েন নিশ্চিত করেছেন, দলের সবচেয়ে প্রধান খেলোয়াড়কে নিয়েই মাঠে নামবে কাতালানরা।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার শীর্ষে রয়েছে বার্সা। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি রয়েছে ১১টি ম্যাচ। লা লিগা শিরোপা নিশ্চিতে দুটি দলকেই লড়তে হবে সমানে সমানে।

করোনার প্রভাবে গেল মার্চ থেকে বন্ধ ছিল লিগ। এই পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের।

দীর্ঘ বিরতির পর ফুটবল ফেরায় স্পেনের অলিতে-গলিতে উৎসব শুরু হয়েছে। করোনায় বড় ধাক্কার পর ফুটবলের মাধ্যমে স্বাভাবিক হওয়ার চেষ্টায় রয়েছে দেশটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD