বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
মুখ শনাক্তকরণ সফটওয়্যার বিক্রি করবে না মাইক্রোসফট

মুখ শনাক্তকরণ সফটওয়্যার বিক্রি করবে না মাইক্রোসফট

Sharing is caring!

বিজ্ঞান প্রযুক্তি ডেক্স: আমাজন এবং আইবিএম এর পর মাইক্রোসফট তৃতীয় বড় প্রযুক্তি কোম্পানি যারা জানিয়েছে তারা তাদের মুখ শনাক্তকরণ সফটওয়্যার পুলিশের কাছে বিক্রি করবে না।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা ব্র্যাড স্মিথ এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের একটি ভিডিও অনুষ্ঠানে এই প্রযুক্তি নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান। খবর ভয়েস অব আমেরিকার।

স্মিথ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের কাছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বিক্রি করব না যতক্ষণ না আমাদের একটি জাতীয় আইন প্রণয়ন করা হয়, মানবাধিকারের ভিত্তিতে, যা এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে।’

কৃষ্ণাঙ্গদের ভুলভাবে চিহ্নিত করার জন্য সমালোচনার সম্মুখীন হবার পর এই তিন প্রযুক্তি কোম্পানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখ শনাক্তকরণ পদ্ধতির ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়।। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর চলমান বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বর্ণবাদী অবিচার এবং মানুষকে খুঁজে বের করতে পুলিশ কিভাবে প্রযুক্তি ব্যবহার করে তার ওপর মনোযোগ আকর্ষণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD