বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

বাউফলে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টোর কিপার আবদুস ছাত্তার মিয়া রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

এর আগে গত শনিবার রাতে কালিশুরী ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামে জলিল ফকির নামে আরও একব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ওই ব্যক্তির এক ছেলে কয়েকদিন পূর্বে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। এরপর থেকেই ওই ব্যক্তি জ্বর ও শ্বাস কষ্টে আক্রান্ত হন। পরে শনিবার রাতে তিনি মারা যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, নিহত সাবেক স্টোর কিপারের নমুনা সংগ্রহ করা হয়েছে। কালিশুরিতে নিহত অপর ব্যক্তির খবর এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD