সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ওজন কমাবে মূলা

ওজন কমাবে মূলা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আপনি যদি ওজন হ্রাসের জন্য ডায়েটের ‌ওপর থাকেন, তবে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে এমন আইটেমের কথা নিশ্চয়ই শুনেছেন। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শক্তি প্রক্রিয়া, শক্তি সঞ্চয় এবং ম্যাক্রোমোলিকিউল (যা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড বা সিন্থেটিক পলিমারের মতো উপাদান প্রচুর পরিমাণে ধারণ করে) তৈরি করতে এগুলো অপরিহার্য।

সুতরাং, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা মোটেও স্বাস্থ্যকর নয়। আপনাকে যা করতে হবে তা হলো সঠিকভাবে খাবার তালিকা প্রস্তুত করতে হবে। খাবার তালিকায় এখন মূলার অন্তর্ভুক্তি আপনাকে কার্বোহাইড্রেট পেতে অনেক সাহায্য করবে।

শীত, গ্রীষ্ম ও বসন্তে এখন আমাদের দেশে বিভিন্ন জাতের মূলা পাওয়া যায়। শীতকালীন সবজি হিসেবে সাদা মূলা অনেক সহজলভ্য। এ ছাড়া পাওয়া যায় লাল, গোলাপি এবং কখনো কখনো কালো মূলাও। যদিও সবাই মূলা পছন্দ করে না। কিন্তু আপনি কী জানেন যে ওজন কমানোসহ বেশ কিছু স্বাস্থ্য সুবিধা রয়েছে মূলায়?

হ্যাঁ, মূলায় রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ও পানি। ফাইবার আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে। এতে ক্যালোরি অনেক কম। অতএব, সবজিটি খেলে যেমন ক্যালোরি জমা হবে না, তেমনি মেটাবে পেটের ক্ষুধা।

তাছাড়া, মূলা একটি কম গ্লিকেমিক সবজি। কম গ্লিকেমিক খাবার রক্তে ​​শর্করা স্তরের ওপর নিয়ন্ত্রণ রাখে। এটি চর্বি কমানোর জন্য রক্তে ইনসুলিন স্তরের ভারসাম্য প্রতিষ্ঠা করে। এ ছাড়া মূলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে অ্যান্টি-অক্সিডেশন প্রক্রিয়া পরিচালনা করে। এ প্রক্রিয়া আমাদের বিপাক প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরে বেশি চর্বি জমতে দেয় না। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD