সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

Sharing is caring!

মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শংকরদী এলাকার কুমার নদ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, নিহতের নাম শারমিন বেগম (২০)। তার স্বামীর বাড়ি একই উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পশ্চিম স্বরমঙ্গল গ্রামে। ওই গৃহবধুর স্বামী আকাশ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা স্বামী আকাশ শারমিনকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

পুলিশ আরও জানায়, আকাশ শুক্রবার দুপুরে মোবাইল করে স্ত্রী শারমিনকে ঈদের বাজার করার জন্য টেকেরহাট বন্দরে আসতে বলে। শারমিন স্বামীর মোবাইল পেয়ে টেকেরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শারমিন ওই দিনই (শুক্রবার) সকালে বাবার বাড়ি শিবচর থেকে স্বামীর বাড়ি আসে।

পুলিশ জানায়, এক বছর আগে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সাথে শারমিনের বিয়ে হয়। শারমিন শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের আয়নাল ভুইয়ার মেয়ে।

শারমিনের ভাই সিরাজ ভুইয়া বলেন, ‘এলাকার এক মহিলার সাথে আকাশের পরকীয়া প্রেম চলছিল। এ অবৈধ প্রেমে বাঁধা দেয়ায় আকাশ আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত করার জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD