শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ১০

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ১০

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে এক সেনা সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সাধারণ নাগরিক এবং তিনজন সন্ত্রাসী।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে রাজ্যটির দক্ষিণাঞ্চলের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তিন সন্ত্রাসী একটি ফুলের বাগানে লুকিয়েছিলেন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধরতে অভিযানে নামে। একপর্যায়ে উভয়ের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। আর এতে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে স্থানীয় নাগরিকদের ওপর।

জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে আগুন লেগে ছয় সাধারণ নাগরিক মারা গেছেন। এর মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের নাম- আবিদ হোসাইন এবং আমির আহমেদ।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, নিহতদের মাথা ও বুকের মধ্যে গুলি লেগেছে। এছাড়া আগুনে দগ্ধও হয়েছেন বেশ কয়েকজন। সেইসঙ্গে যারা মারা গেছেন, তারা সবাই যুবক। আহতও আছেন বেশ কয়েক যুবক।

দেশটির পুলিশের একটি সূত্র বলছে, একটি বাগানে তিন স্থানীয় সন্ত্রাসীর খোঁজ পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযানে নামে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে এক সেনা সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সাধারণ নাগরিক এবং তিনজন সন্ত্রাসী।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে রাজ্যটির দক্ষিণাঞ্চলের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তিন সন্ত্রাসী একটি ফুলের বাগানে লুকিয়েছিলেন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধরতে অভিযানে নামে। একপর্যায়ে উভয়ের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। আর এতে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে স্থানীয় নাগরিকদের ওপর।

জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে আগুন লেগে ছয় সাধারণ নাগরিক মারা গেছেন। এর মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের নাম- আবিদ হোসাইন এবং আমির আহমেদ।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, নিহতদের মাথা ও বুকের মধ্যে গুলি লেগেছে। এছাড়া আগুনে দগ্ধও হয়েছেন বেশ কয়েকজন। সেইসঙ্গে যারা মারা গেছেন, তারা সবাই যুবক। আহতও আছেন বেশ কয়েক যুবক।

দেশটির পুলিশের একটি সূত্র বলছে, একটি বাগানে তিন স্থানীয় সন্ত্রাসীর খোঁজ পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযানে নামে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD