শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
খুলনায় আ’লীগ কার্যালয়ে বোমা, জামায়াত আমিরসহ আটক-৩

খুলনায় আ’লীগ কার্যালয়ে বোমা, জামায়াত আমিরসহ আটক-৩

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: খুলনার ফুলতলা উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির (উওর) ইমরান হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত ৮টা ১৫ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হলেও এতে কেউ হতাহত হয়নি।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু জানান, বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি এবং দলের নেতাকর্মীরা বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় নির্বাচনী কাজে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD