মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
দুর্ধর্ষ তিন ছিনতাইকারী গ্রেফতার, নারীরাই টার্গেট

দুর্ধর্ষ তিন ছিনতাইকারী গ্রেফতার, নারীরাই টার্গেট

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজশাহীতে দুর্ধর্ষ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ তিন তরুণ মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে বেড়াতেন। রিকশায় যাতায়াত করা নারীরাই ছিলেন তাদের টার্গেট।

তাদের ছিনতাই কাজে ব্যবহৃত একটি বাইকও জব্দ করা হয়েছে। তিন ছিনতাইকারী হলেন- মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার আশরাফুল ইসলামের ছেলে আল-আমিন ওরফে হৃদয় (২০), অচিনতলা এলাকার আক্কাস আলীর ছেলে বাপ্পি ইসলাম ওরফে মধু (২০) এবং হোসনীগঞ্জ এলাকার রফিকুল কাইয়ুমের ছেলে আজমাইন আহনাম ওরফে তৌকিব (১৮)।

সোমবার (৪ মে) রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ৩০ এপ্রিল দুপুর ২টার দিকে দরগাপাড়া এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা মাহাফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৬২) ব্যাংক থেকে টাকা উঠিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন। সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে ওই তিন ছিনতাইকারী বাইক নিয়ে রিকশা থামিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়। মামলার পর থেকে মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল মামুনের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তিনি ছিনতাইয়ের বিষয়ে তথ্য উদঘাটনের জন্য ডিবি পুলিশের একটি বিশেষ টিমকে নিয়োজিত করেন। ওই টিম রোববার (৩ মে) দিনগত রাতে তিন ছিনতাইকারীর নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে।

এ সময় তাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এর পর আসামিদের মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের কাছে সোপর্দ করা হয়। বিকেলে ওই মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD