বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে নিখোঁজের ৬দিন পর ট্রলার মাঝির লাশ উদ্ধার

বরিশালে নিখোঁজের ৬দিন পর ট্রলার মাঝির লাশ উদ্ধার

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে নিঁখোজের ৬ দিন পর এক ট্রলার মাঝির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তার মরদেহ মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদী থেকে মরদহটি উদ্ধার করা হয়।

মৃত মোঃ রেজাউল দেওয়ান (২৫) শরিয়াতপুরের সখিপুর থানাধীন দেওয়ানকান্দি এলাকার মোঃ আহম্মদ উল্লাহ দেওয়ানের ছেলে এবং পেশায় একজন মুড়ি ব্যবসায়ি।

মেহেন্দিগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন জানান, মৃত রেজাউল ব্যবসায়িক কাজে ট্রলার চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর কালাইয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো।

এসময় তার সাথে মোঃ জসিম, মামুন, মহসিন ও শামীম শেখ নামে আরো ৪ জন ব্যবসায়ি ছিলো।

২০ এপ্রিল বিকেল ৫ টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদী অতিক্রমকালে আকস্মিক ব্রজপাতসহ ঝড়ের কবলে পড়েন তারা। এসময় আকস্মিক বজ্রহাতে আহত হয়ে রেজাউল নদীতে পড়ে যায়।

পরে আজ দুপুরে তার মরদেহ স্থানীয়রা নদীর একইস্থানে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD