মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

Sharing is caring!

টানা তিনদিনের ছুটিতে যাত্রীবাহী বাসের বাড়তি চাপ পড়েছে নৌ-রুটের মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। তবে রাজবাড়ীর দৌলতিদয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও নৌরুট পারের অপেক্ষায় রয়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলে জানান উভয় ফেরিঘাটে সংশ্লিষ্টরা।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত ঢাকামুখী যাত্রীবাহী বাসের চাপ ছিল বেশি। এ কারণে সীমিতভাবে শুধু জরুরি পণ্যবাহী ট্রাকগুলো নৌ-রুট পারাপার করা হয়েছে। যে কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামান পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ রয়েছে।

তবে সকালে ঢাকামুখী যাত্রীবাহী বাসের চাপ কমে যাওয়ায় সিরিয়াল অনুযায়ী আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো নৌ-রুট পারাপার করা হচ্ছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ২০ থেকে ৩০টি যাত্রীবাহী বাস ও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, ভোর থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাসের বেশ চাপ রয়েছে। যে কারণে জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে।

তিন দিনের ছুটিতে হুট করেই যাত্রীবাহী বাসের চাপ বেড়ে যাওয়ায় অপেক্ষামান যানবাহনের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। 

তবে দুপুর নাগাদ যানবাহনের বাড়তি চাপ স্বাভাবিক হতে পারে বলেও মন্তব্য করেন ফেরিঘাটের ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD