সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
রাজৈরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

রাজৈরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

Sharing is caring!

জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের রাজৈরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের দিঘীরপাড় মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাঝকান্দি গ্রামের সাবেক মেম্বার কামাল শেখ ও বাবুল হাওলাদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত কামাল শেখ (৪০), হেলাল শেখ (৫০), সুজন খালাসী (৩০), হাছান শেখ (২৫), ইছাহাক হাওলাদার (৩২), হাফিজুর রহমান (৩৫) জুয়েল হাওলাদার (৩২), রানা শেখ (২৫) ও সৈয়াদালী শেখসহ ১০ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD