সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
মসজিদে এশা-তারাবির নামাজ পড়তে পারবেন ১২ জন

মসজিদে এশা-তারাবির নামাজ পড়তে পারবেন ১২ জন

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দু’জন হাফেজসহ মোট ১২ জন রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।

এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ ২৪ এপ্রিল (শুক্রবার) একটি সার্কুলার জারি করবে বলেও জানিয়েছেন আনোয়ার হোসাইন।

চাঁদ দেখা গেলে আগামী শনিবার থেকে রোজা শুরু হতে পারে। আর চাঁদ দেখার দিন থেকেই তারাবির নামাজের বিধান রয়েছে।

জনসমাগম এড়িয়ে চললে অত্যন্ত ছোঁয়াছে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন। করোনা থেকে রক্ষায় দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কয়েক দফা বাড়িয়ে আপাতত ৫ মে পর্যন্ত এই ছুটি চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD