বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আশুলিয়ায় পুলিশের ৩ ভুয়া সদস্য আটক

আশুলিয়ায় পুলিশের ৩ ভুয়া সদস্য আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাভারের আশুলিয়ায় বিভিন্ন দোকানে চাঁদাবাজি করার সময় পুলিশের তিন ভুয়া সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দক্ষিণ সোনাগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে বাবু হোসেন (৩৪), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাউলাদবাড়ী গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে রবিউল ইসলাম (২০) ও কুষ্টিয়া জেলার সদর থানার হাটুলিয়া গ্রামের কাউসার আলীর ছেলে আরিফ (৩৫)।

স্থানীরা জানান, মঙ্গলবার রাতে একটি লেগুনা গাড়ি নিয়ে সাদা পোশাকে পাঁচজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা কেন জানতে চান। একপর্যায়ে তারা গালিগালাজ করে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। এতে সন্দেহ হওয়ায় এলাবাসী তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা উত্তেজিত হয়ে এক দোকানিকে মারপিট করার চেষ্টা করেন। সেসময় ওই তিন চাঁদাবাজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজর আলী জানান, আটকরা ভুয়া পুলিশ পরিচয় দিলেও তারা মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD