মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
‘আর কত থাকব উপবাস, খাবার দে’

‘আর কত থাকব উপবাস, খাবার দে’

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রাণ সহায়তা চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘আর কত থাকব উপবাস, খাবার দে’- লেখাযুক্ত ব্যানার নিয়ে স্থানীয় সৈয়দটুলা গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহয়তার দাবিতে নানা শ্লোগান দেয়।

বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। এতে করে মানবেতর দিন কাটছে তাদের।

শ্রমিক লীগ নেতা মো. ইউনূছ মিয়া বলেন, করোনভাইরাসের প্রভাবে সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি। এই ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। আমাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সেজন্য আমরা বিক্ষোভ করেছি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) আবু সালেহ মো. মুসা বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইউনূছ মিয়া এই গুজব ছড়িয়ে তাদেরকে নিয়ে এসেছে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD