শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পিতৃশোকে আত্মহত্যা করতে চেয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার!

পিতৃশোকে আত্মহত্যা করতে চেয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার!

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিতার মৃত্যুর শোক সইতে না পেরে দু’বার আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গের আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ইমানুয়েল মাম্মানা।

‘ওলে’ নামের আর্জেন্টিনার এক জাতীয় দৈনিক ক্রীড়া মাধ্যমে এ কথা জানান ২৪ বছর বয়সী লা আলবিসেলেস্তে ডিফেন্ডার।

২০১৪ সালে রিভার প্লেটের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন মাম্মানা। আর্জেন্টাইন ক্লাবটিতে থাকাকালীন ২০১৬ সালে মারা যান তার পিতা। এরপর মাম্মানা ঠিকানা পাল্টে যোগ দেন ফরাসি ক্লাব লিঁও’তে। তবে তাতেও পিতৃবিয়োগের শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। পরে নাম লেখান জেনিতে।

মাম্মানা বলেন, ‘আমার বুড়ো মানুষটার (বাবা) মৃত্যুর পর আমি সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলাম। ইতোমধ্যে আমি আমার মাকে হারিয়েছি এবং ভেবেছি ফুটবল ছেড়ে দেওয়ার। এমনকি আমি পাগল হয়ে দুইবার আত্মহত্যাও করতে চেয়েছিলাম। এটা খুব কঠিন, খুব কঠিন।’

আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলা মাম্মানার শোক কাটিয়ে উঠতে অবশ্য পাশে দাঁড়িয়েছিল রিভার প্লেট। অতীতের নিজের নিদারুণ দুঃখজনক সময়টা স্মরণ করে তিনি আরও বলেন, ‘দুই বা তিনমাস আমাকে প্রচুর মূল্য চুকাতে হয়েছে। তবে যন্ত্রণা সত্ত্বেও আমি নিজেকে পুনরুদ্ধারে সক্ষম হয়েছি এবং রিভার আমাকে সাহায্য করেছিল। আমি উপলব্ধি করেছিলাম, আমি যাতে সফল হতে পারি এবং যন্ত্রণার কারণে যাতে সবকিছু ছেড়ে না দিই তার জন্য তারা খুব কঠোরভাবে লড়াই করেছিল।’

এক সময় ট্রেনে চড়ার ও খাবার কেনার টাকা ছিল না মাম্মানার পরিবারের কাছে। তবে রিভার প্লেট সবসময় বন্ধু ও অভিবাবকের মতো ছায়া হয়ে পাশে থেকেছে তার। তার জন্য রিভারের কাছে কৃতজ্ঞ মাম্মানা ধন্যবাদও দিয়েছেন তার পুরনো ক্লাবকে, ‘বাড়িতে আমাদের ট্রেনে চড়ার এবং খাবার কেনারও টাকা ছিল না। তাই ধন্যবাদ রিভার তোমাকে। আজকে আমি যা তার জন্য সবসময় পাশে ছিলে তুমি।’

মাম্মানার বাবার স্বপ্ন ছিল তার ছেলেকে প্রথম বিভাগের ফুটবল খেলতে দেখা। সেই স্বপ্ন অবশ্য ঠিকই পূরণ করেছিলেন তিনি। নিজের পিতার স্বপ্ন সম্পর্কে মাম্মানা বলেন, ‘আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছিলাম। তিনি আমাকে প্রথম বিভাগের ফুটবল খেলতে দেখতে চেয়েছিলেন।’

রিভার প্লেটের ঐকান্তিক সাহায্যে মাম্মানা এখন সম্পূর্ণ সুস্থ। নিজের ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে অটল তিনি। কঠিন সময় পার করে ফিরে আসা মাম্মানা বলেন, ‘আমি এখন নিজের দায়িত্ব নেওয়া শুরু করেছি। যদিও আমার আরও বড় চার ভাই রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD