মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
খুলনার সার্কিট হাউজ মাঠে বসেছে বাজার

খুলনার সার্কিট হাউজ মাঠে বসেছে বাজার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিত্যপণ্য কিনতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে খুলনার বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে খুলনা সার্কিট হাউজ মাঠে বসেছে এসব দোকান।

খুলনা সার্কিট হাউজ মাঠে স্থানান্তর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী তত্ত্বাবধানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার স্থানান্তর কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে দেখা যায়, কাঁচাবাজারে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকান বসেছে এবং ক্রেতারা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করছেন।

জেলা প্রশাসক জানান, খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য নগরের ‘বয়রা বাজার’ ও ‘বড় বাজার’-এর কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে।

এছাড়া শুক্রবার (১৭ এপ্রিল) বয়রা বাজারের কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকান হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থানসমূহ থেকে বাজার করার জন্য খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD