মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
খুলনায় তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

খুলনায় তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

Sharing is caring!

অনলঅইন ডেক্স: খুলনায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ শুরু আগেই পরিপূর্ণ হয়ে গেছে নগরীর সোনালী ব্যাংক চত্বরের সমাবেশস্থল। রাত পোহানোর আগেই একের পর এক মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যে তাদের উজ্জীবিত করতে সমাবেশমঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, সমাবেশ যেন সফল না হয় সেজন্য বাধা দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা রোববার (১৬ জুলাই) কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি তারা সোমবারও বাস চলাচল বন্ধ রেখেছে বলে জেনেছি। তবে এসব বাঁধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। আজকের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD