বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কলাপাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

Sharing is caring!

করোনার সংক্রমন প্রতিরোধে পাবনা জেলা থেকে আসা আত্মীয়দের ঘরবন্দী থাকতে বলায় বাগবিতন্ডার এক পর্যায়ে বেধড়ক কুপিয়ে জখম করা হয়েছে কলাপাড়ার টিয়াখালীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন আকনকে (৩৮)।

বুধবার রাত ১১ টার দিকে ইটবাড়িয়া গ্রামের শাহজাহান এর দুই ছেলে উজ্জল ও শামীম মি‌লে রিয়াজকে বেধড়ক ভাবে কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে।

রিয়াজকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে গণরোষের শিকার হয়ে উজ্জলও আহত হয়েছে।

মেম্বার রিয়াজ জানায়, ওই বাড়িতে রাতে পাবনা থেকে উজ্জলের এক স্বজন আসলে এলাকার লোকজন নিয়ে তাঁকে ঘরে থাকার জন্য নির্দেশ দেন। এতে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে বেধড়ক কুপিয়ে জখম করা হয়।

অভিযুক্ত উজ্জল জানান, করোনায় লকডাউনের কারনে তার ঘরে ভায়রা ও শালী আটকা পড়ে। চৌকিদার গিয়ে জানালে তাঁদের কথা মেনে নেই। কিন্তু মেম্বার রিয়াজ গিয়ে প্রথমে ঘরে ঢুকে তাকে (উজ্জলকে) ইট দিয়ে মাথায় আঘাত করে। আর দায়ের কোপ তিনি দেননি বলে দাবি করেন। ছোট ভাই শামীম ছিল। তার সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি খবর পেয়ে মেম্বারকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলীন জানান, সন্ত্রাসী হামলার শিকার ইউপি সদস্যের অবস্থা গুরুতর। তাঁর ডান পাঁজরের উপর দেয়া কোপটি গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ভুড়ি বরাবর আঘাতটি লেগেছে। পিঠেও কয়েকটি কোপ লেগেছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত উজ্জল নিজেকে থানার সোর্স পরিচয়ে এলাকার লোকজনকে হয়রাণি করছে বলে জনশ্রুতি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD