সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!

Sharing is caring!

নভেল করোনাভাইরাস মোকাবিলায় অনেক দেশই এবার ভাইরাস নির্মূল করতে সুপারকম্পিউটার কাজে লাগাতে শুরু করেছে।

বিজ্ঞানীরা এই সুপারকম্পিউটার কাজে লাগিয়ে বেশ কিছু চ্যালেঞ্জিং কাজ হাতে নিয়েছেন, এর মধ্যে রয়েছে গোষ্ঠীর মধ্যে কীভাবে সংক্রমণ ছড়ায় তা বোঝা, কী করে মানবশরীরে ভাইরাস ছড়ায় তা জানা এবং সম্ভাব্য চিকিৎসা ও ভ্যাকসিন আবিষ্কার করা। এর আগে ২০১৫ সালে জিকা মহামারী ও ২০১৪-১৬-য় ইবোলা মহামারীর সময়েও সুপার কম্পিউটার ব্যবহার করা হয়েছে।

এই ভাইরাসের বিরুদ্ধে সুপারকম্পিউটার কীভাবে লড়াই করতে পারে? কোভিড ১৯ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ায় বহু তথ্য এখন লভ্য এবং গবেষকরা সুপারকম্পিউটার ব্যবহার করে সেগুলো মডেলিং ও বিশ্লেষণ করছেন।

এই সুপার কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা বেশি হবার ফলে এগুলি সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক মাস দ্রুত, এবং হাতের কাজের থেকে কয়েক বছর আগেভাগে কাজ নিষ্পন্ন করতে পারে।

নভেল করোনাভাইরাসের ওষুধ খুঁজে বার করতে সুপারকম্পিউটার কাজে লাগিয়ে বর্তমান ওষুধের কম্পাউন্ডগুলোর ডেটাবেস নিরীক্ষা করা হচ্ছে।

নভেল করোনাভাইরাসের বাইরের দিক কাঁটা জাতীয় এবং সেগুলো কাজে লাগিয়ে ভাইরাস মানবদেহে প্রবেশ করছে। সুপারকম্পিউটার এমন অ্যান্টিভাইরাল ওষুধের হদিশ করছে যা ওই কাঁটাকে অকার্যকর করে ফেলতে পারে।

আমেরিকায় এই মেশিনগুলো ৭৭টি মলিকিউল খুঁজে বার করে ফেলেছে যা এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে। পরের ধাপ হল তালিকাকে আরও নিখুঁত করা এবং ভাইরাসের পক্ষে সবচেয়ে কার্যকর ওষুধকে চিহ্নিত করা।

এই সুপারকম্পিউটার নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতেও সাহা্য্য করছে।

এ ছাড়া সুপারকম্পিউটার নভেল করোনাভাইরাসের গঠন ও উৎপত্তি খুঁজে বের করার, জনসমষ্টির মধ্যে ছড়ানোর গতি বিশ্লেষণ করবার এবং মানবশরীরের কোষে কীভাবে তা কাজ করে, তা বোঝার ব্যবস্থা করছে।

সুপার কম্পিউটার কোথায় ব্যবহার করা হচ্ছে? আমেরিকায় বিশাল আকারে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আইবিএম, গুগল, আমাজন, এমআইটি এবং কার্নেগি মেলনের মত অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও সরকারি ল্যাবরেটরি ও নাসার মত সংস্থা একযোগে কাজ করছে।

জাপানে সরকার এবং দেশের শীর্ষ গবেষণা কেন্দ্র ফুগাকু সুপারকম্পিউটার ব্যবহার করবে। এটি কে কম্পিউটারের উত্তরসূরী। কে কম্পিউটার আগে পৃথিবীর দ্রুততম হিসেব সক্ষম কম্পিউটার হিসেবে পরিচিত ছিল।

উপসর্গবিহীন কোভিড ১৯ রোগীদের চিকিৎসায় চিনের প্রোটোকল কী? সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুসারে চীনে কোভিড ১৯ রোগীর বুকের স্ক্যান পরীক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য Tianhe-1 সুপার কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD