বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাবুগঞ্জে দুই ইউপি সদস্য’র কারাদণ্ড

বাবুগঞ্জে দুই ইউপি সদস্য’র কারাদণ্ড

Sharing is caring!

সরকার কর্তৃক জেলেদের জন্য বরাদ্দকৃতন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় বরিশালে দুই ইউপি সদস্য (মেম্বার) কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মোঃ রোকনউজ্জামান ও মোঃ জাকির হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার।

তিনি জানান, জেলেদের চাল ওজনে কম দেয়ার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালত দুই ইউপি সদস্যকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD