বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া মানা

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া মানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান ছুটি বৃদ্ধির আদেশে সংশোধন আনা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপনে জরুরি সেবা ছাড়া ঘরের বাইরে থাকার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া জরুরি সেবায় গণমাধ্যমের বিষয়টি স্পষ্ট করে দিয়েছে জনপ্রশাান মন্ত্রণালয়।

সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত (১২ ঘণ্টা ) কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও ১১ দিন বৃদ্ধি করে শুক্রবার (১০ এপ্রিল) পাঁচটি নির্দেশনা পালনের শর্তে আগামী ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সন্ধ্যা ছয়টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এই নিষেধাজ্ঞা কোন সময় পর্যন্ত বলবৎ থাকবে তা প্রজ্ঞাপনে ছিল না।

আগের প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনেও অফিস খোলা রাখা যাবে।

সংশোধিত প্রজ্ঞাপনে ‘সংবাদপত্র’ বাদ দিয়ে সেখানে ‘গণমাধ্যম (ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া)’ প্রতিস্থাপন করা হয়েছে।

সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলেই আইনানুগ ব্যবস্থা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD