বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এরশাদ টিকে আছেন, বাদ কাদের সিদ্দিকী

এরশাদ টিকে আছেন, বাদ কাদের সিদ্দিকী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:   জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আরেক আদেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনও নাকচ হয়েছে।

প্রার্থিতা বিষয়ে আপিলের তৃতীয় ও শেষ দিন শনিবার (৮ ডিসেম্বর) শুনানিতে এ আদেশ দেয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে পুরো কমিশন আপিল শুনানি করে।

রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন সাব্বির আহম্মেদ নামে প্রগতিশীল গণতান্ত্রিক দলের এক প্রার্থী। শুনানিতে এ আবেদন নাকচ করা হয়।

অন্যদিকে ঋণখেলাপের কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল কছিলেন রিটার্নিং কর্মকর্তা। ইসির শুনানিতে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD