সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
বরিশালে হানাদারমুক্ত দিবসে র‌্যালি-সভা

বরিশালে হানাদারমুক্ত দিবসে র‌্যালি-সভা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালে হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদ ফারুক।

মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগরের কমান্ডার মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) আবদুল হক বীরবিক্রম, আবদুস ছত্তার বীরউত্তম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শেখ কুতুব উদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরাম বিভাগীয় আহ্বায়ক প্রদীপ কুমার ঘোষ, ভাষাসৈনিক মো. ইউসুফ কালু প্রমুখ।

সভা শেষে কমান্ড কার্যালয় সম্মুখ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সেনাবাহিনী বরিশাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।


নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD