রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ব‌রিশা‌লে ক‌রোনা ইউ‌নিটে ভর্তির সাথে সাথেই রোগীর মৃত্যু্

ব‌রিশা‌লে ক‌রোনা ইউ‌নিটে ভর্তির সাথে সাথেই রোগীর মৃত্যু্

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার সাথে সাথে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই রোগীর মৃত্যু হয়। এর মাত্র ১৫ মিনিট আগে ওই রোগীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সেখানে রোগীর স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে প্রেরন করেন। সেখানে পৌঁছানোর সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষনা করেন বলে জানান হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

তিনি ওই মৃত ব্যক্তির স্বজনদের উদ্বৃতি দিয়ে আরও বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত হন। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিলো বলে মুঠোফোনে জানান তার স্বজনরা।

এছাড়া তার কোন স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

রবিবার পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনা সন্দেহে ৬জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিচালক। তারা কেউ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD