সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
এনজিওর কিস্তি বন্ধ, রেস্তোরায় বসে খাবার নিষিদ্ধসহ নাটোর প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ

এনজিওর কিস্তি বন্ধ, রেস্তোরায় বসে খাবার নিষিদ্ধসহ নাটোর প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, চা-স্টল ও রেস্তোরায় বসে খাবার গ্রহণ বন্ধ, সাপ্তাহিক হাট বন্ধ করাসহ বেশ কিছু জরুরী সিদ্ধান্ত গ্রহণ করেছে নাটোর জেলা প্রশাসন।

রোববার বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:-

১. বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে।
২. চা- স্টল,রেস্তোরা সমূহে বসে খাবার গ্রহণ করা যাবে না। পার্সেল আকারে ক্রয়-বিক্রয় করা যাবে।
৩. কোনো হোটেল, চায়ের দোকান বা অন্য কোনো দোকানে টিভি/ক্যারাম বোর্ড রাখা যাবে না।
৪. সাপ্তাহিক বড় হাটসমূহ আগামী ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে সেখানে প্রতিদিন প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে।
৫. স্ব-স্ব বিভাগ নিজেদের প্রয়োজনে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট এর ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
৬. জেলা ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থা করে প্রশাসনকে সহায়তা করবেন।
৭. ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণজমায়েত এড়ানোর স্বার্থে জেলায় এনজিও কর্তৃপক্ষ সমূহকে তাদের লোনের কিস্তি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে অনুরোধ জানানো হলো।
৮. জনসাধারণকে বিনা প্রয়োজনে যত্রতত্র ঘরের বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হলো।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ কমিটির অন্যান্য সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD