বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
‘বিদেশফেরতরা কোয়ারেন্টিনে না থাকলে পাসপোর্ট জব্দ করা হবে’

‘বিদেশফেরতরা কোয়ারেন্টিনে না থাকলে পাসপোর্ট জব্দ করা হবে’

Sharing is caring!

অনলাইন ডেক্স: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিদেশফেরতদের অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এটা না মানলে তাদের পাসপোর্ট জব্দ করা হবে।

রোববার (২২ মার্চ) নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায় দেশে ফেরা প্রবাসীদের এমন হুঁশিয়ারি দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব উপজেলায় বিদেশফেরতদের তালিকা তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগিতায় তা নিশ্চিত করছেন। কোনো তথ্য থাকলে তাদের জানাবেন দয়া করে।

‘যারা কোয়ারেন্টিন নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে তাদের পাসপোর্টও জব্দ করা হবে।’

অপর একটি ফেসবুক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের বিমানবন্দরের মতো ব্যবস্থা আর কোথাও নেই’ এই কথাটা আমি কোথাও বলিনি। আমি বিমানবন্দরের পরীক্ষা নিয়ে আমার এবং আমার পরিচিত একজনের অভিজ্ঞতা নিয়ে ১৪ মার্চ ফেসবুকে কী লিখেছি, তা পড়ে দেখতে পারেন।

‘এটা কারা কী উদ্দেশে করেছেন, তা সহজেই অনুমান করা যায়। যারা আমাকে চেনেন এবং জানেন, তারা আশা করি মানবেন যে, আমি অযৌক্তিক কথা খুব কমই বলেছি। এবং ভুল করলে ক্ষমা চাইবার মতো সৎসাহসও আমার আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজেরা বিভ্রান্ত না হই, অন্যকে বিভ্রান্ত না করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD